লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মুখরিত মাইজভাণ্ডার দরবার শরীফ
- আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার)
মাইজভাণ্ডারী তরিকার মূল শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এর চেতনা পরিবার, সমাজ ও মানবিক আচরণে প্রতিফলিত হওয়া জরুরি। মাইজভাণ্ডারী তরিকার আদর্শকে পরিবার ও সমাজে প্রতিষ্ঠিত করা প্রতিটি অনুসারীর ঈমানি দায়িত্ব,, এমনটাই মন্তব্য করেছেন—গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (ম.)।
চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে মহান ২২শে চৈত্র আওলাদে রাসুল শাহছুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান(বাবা ভাণ্ডারীর)
পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আশেকানে গাউছিয়া রহমানিয়া মঈনীয়া সহিদীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে পবিত্র খতমে কোরআন, মাজার শরীফে গিলাফ পরানো, ওয়াজ মাহফিল, জিকির আজকার ও পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকল আশেক-ভক্তদের মাঝে তবারোক বিতরণ করা হয়।
ওরশ শরীফে দেশজুড়ে আগত ভক্ত-মুরিদানদের উদ্দেশ্যে নছিহতমূলক গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি জিকির ও আখেরি মোনাজাত পরিচালনা করেন সৈয়দ গোলামুর রহমান (বাবা ভাণ্ডারীর) নাতি, সুফিকুল শিরোমনি, শাহছুফী মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারীর নয়নের মনি, আওলাদে গাউছুল আজম, গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (ম.)।
আয়োজকরা জানান, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লক্ষাধিক নারী-পুরুষ ভক্ত পবিত্র এ ওরশে অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক আবহ এবং বিপুল ভক্তসমাগমে পুরো দরবার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।



















