
একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি…
রাণীশংকৈল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আবু সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার শিবদিঘী পৌর মার্কেট টাউন ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে আবুল হোসেন (আবু), সাধারণ সম্পাদক পদে সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রার্থীরা আগামীতে শ্রমিকদের স্বার্থরক্ষা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।