
একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি;
রাণীশংকৈলে একটি মফস্বল এলাকায় বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই বিদ্যালয়ের ইতিমধ্যেই জাতীয় পদক পাওয়ার উপযোগী হিসেবে সবকিছু বিদ্যমান রয়েছে।
এই স্কুলটির প্রধান শিক্ষক খগেশ চন্দ্র রায় ১৬ ই মে শনিবার সরেজমিনে সাংবাদিকদের জানিয়েছেন ইতিমধ্যেই জাতীয় পদকের জন্য রাণীশংকৈল উপজেলা থেকে দুইটি স্কুল বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তর বরাবরে আবেদন করেছে। যথাক্রমে স্কুল দুটি হলো উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টি দৃষ্টি নন্দন ও মানসম্মত হিসেবে অভিভাবক ও এলাকাবাসীর মন আকৃষ্ট করেছে। অপরদিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলী সর্বদা নিষ্ঠার সাথে পাঠ গ্রহণ ও পাঠদানের সচেষ্ট থাকেন।
এদিকে এলাকার সচেতন মহল মত প্রকাশ করেছেন বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলা শহর থেকে ৩ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এবং অন্যান্য সরকারী প্রাথমিক স্কুলের চেয়ে এই স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি সর্বদা সন্তোষ জনক এবং যথারীতি নিয়মে শিক্ষক গন স্ব স্ব পাঠদানে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মানোনিবেশ ও আন্তরিকতার সাথে স্ব-স্ব কর্মস্থলকে নিষ্ঠার সাথে বেছে নিয়েছেন।
সচেতন মহল মত প্রকাশ করেছেন একটি মফস্বল এলাকার শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে দ্রুত মানসম্মত স্কুল হিসেবে স্থান করে নিয়েছেন। যা বর্তমান সমাজে দৃশ্যমান!!