
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের দায়ের করা নাশকতা মামলায় ২১ নভেম্বর তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাণীশংকৈল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার (৫০) বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রঞ্জু (৪০) ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাক.
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পৌর যুবদলের সিনিয়র সভাপতি মাহবুব আলম বাদী হয়ে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর সম্পাদক মহাদেব বসাক,সাবেক সম্পাদক সাধন বসাক, সেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা ১১২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ১১শ থেকে ১২শতর অধিক জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহমতুল্লাহ রনি অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।