
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান স্বাগত বক্তব্য প্রদান করেন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। তিনি পূজায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা জোরদার ও প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত ছিলেন:
ডাঃ কামাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত), রাণীশংকৈল থানা
আতাউর রহমান, সভাপতি, উপজেলা বিএনপি
অধ্যাপক শাহজাহান আলী, সভাপতি, পৌর বিএনপি
নূর নবী, সহ-সভাপতি, উপজেলা বিএনপি
জমিরুল ইসলাম, সভাপতি, নন্দুয়ার ইউনিয়ন বিএনপি
মহসিন আলী, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
বীর মুক্তিযোদ্ধা রিয়াজুর ইসলাম
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত রাণীশংকৈল উপজেলা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করবে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ।