রাণীশংকৈলে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ উঠেছে
- আপডেট সময় : ০৫:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২৭৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ শনিবার বেলা ১২ ঘটিকার সময় উপজেলার বন্দর বড় ব্রিজ সংলগ্ন সরকারি জমিতে কুলিক নদীর তীর ঘেসে আওয়ামী লীগের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে রাণীশংকৈল বিএনপি নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। এবং তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সত্যতা জানতে এবং অবৈধ দখলদার দের কাজ বন্ধের জন্য লোক পাঠান। এবং বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। এ বিষয়ে বিএনপি’ নেতা পান্না বিশ্বাস. যুবদল আওলাদ. পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থলে এসব অবৈধ স্থাপনা বন্ধের জন্য পৃথক পৃথকভাবে এ ভিডিও ফুটেজে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে খাল দখল করে স্থাপনা নির্মাণের হেড মিস্ত্রি এ ভিডিও ফুটেজে বলেন ইউ এন ও সাবেক মেয়র মোস্তাফিজুর কে মৌখিকভাবে খাল খনন করে ড্রেন নির্মাণের জন্য বলেছেন বলে এ ভিডিও ফুটেজে জানা যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম এর সাথে কথা হলে তিনি বলেন বিষয়টির সত্যতা জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিস্তারিত ভিডিওতে…



















