
ঝালকাঠির রাজাপুরে কোচিং শেষে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীর মুখ চেপে জড়িয়ে ধরে শ্লী/ল/তা/হা/নি ও যৌন নি/পী/ড়/নে/র অভিযোগে আব্দুর রহমান লাল নামের এক যুবকের বিরুদ্ধে মা/ম/লা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়ের গালুয়া দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদি হয়ে রাজাপুর থানায় অভিযুক্ত আব্দুর রহমান লালের বিরুদ্ধে মা/ম/লা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়,অভিযুক্ত আব্দুর রহমান লাল এর আগেও এক স্কুল ছাত্রীর সাথে এমন ঘটনা ঘটিয়েছে। তবে লালের ভয়ে তারা মুখ খুলতে পারেনি।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়,
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজের ওই এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক হঠাৎ পেছন থেকে এসে তার মুখ চেপে ঝাপটে ধরে যৌ/ন হয়রানি ও শ্লী/ল/তা/হা/নি ঘটায়। পরে ওই শিক্ষার্থী পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়।
অভিযুক্ত আব্দুর রহমান একই এলাকার মাহাবুব হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্তর পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দেয়ার প্রস্তাব দেয়া হয়। তাদের প্রস্তাব না মেনে থানায় মামলা করার পর থেকে বিভিন্ন ভাবে ওই ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে হু/ম/কি দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।
এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদি হয়ে মা/ম/লা দায়ের করেছে,আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।