
মোঃ কামরুল হাসান রানা ঝালকাঠি জেলা প্রতিনিধি:নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ সিজন ২ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে এ আসরের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ হলরুমে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।পরে এ উপলক্ষে রাজাপুর উপজেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হক নান্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মোস্তফা নিপু,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রাজাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।