রাজাপুরে দাড়ি পাল্লার নির্বাচনী গন মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফয়জুল হকের পক্ষে দাড়ি পাল্লার নির্বাচনী গন মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ফেব্রুয়ারি) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।মিছিলটি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে রাজাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা আমির মোঃ কবির হোসেন সহ রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজাপুরে বলেছেন—যার ভোট সে দিবেন তাতে আমাদের কোন হস্তক্ষেপ থাকবেনা। এ বক্তব্যের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি সৎ নেতৃত্ব গড়ে তুলতে জামায়াতে ইসলামী রাজাপুর-কাঠালিয়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।



















