
মো: এরশাদ আলী স্টাফ রিপোর্টার।আজ ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সেই ধারাবাহিকতায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। আজকের এই শিক্ষক দিবসের আয়োজন করেন মোহনপুর উপজেলা প্রশাসন এবং মোহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উক্ত শিক্ষক দিবসে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব ফাহিমা বিনতে আখতার, উপজেলা নির্বাহী অফিসার, মোহনপুর, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি। আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপার ভাইজার, অন্যান্য দপ্তর প্রধান এবং মোহনপুর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের অনেক সহকারী শিক্ষক এবং অনেক প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ জাতীয় করন সহ শিক্ষক দের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রয়োজনীয় আলোচনা করেন। সভায় সহকারী কমিশনার ভুমি নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভাপতি ফাহিমান বিনতে আখতার শিক্ষকদের উদ্দেশ্যে নানা বিষয় নিয়ে যথাযথ দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শিক্ষক দের দাবি দাওয়া পুরনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সুশৃংখলভাবে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।