
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
রাউজান উপজেলার উত্তর ডাবুয়া খয়রাতি পাড়া হযরত এয়াছিন শাহ্ (রঃ) এবতেদায়ী মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে ক্যারিয়ার গঠন, ক্রেস্ট প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ কামাল মিয়া। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও হাজেরা তজু ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক অহিদুল আলম জাফরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা হাবিবুল আজম আলকাদেরী। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ রিয়াদ কুতবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া হাসানখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এরশাদ চৌধুরী, মাদ্রাসার সহ সভাপতি মাহবুল আলম, সহ সভাপতি মোঃ শফি, মাদ্রাসার সহ সাধারণ সম্পাদক মাওলানা মনজুরুল করিম, মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোঃ শোয়াইব, হাফেজ আবু ছালেহ, সহকারী শিক্ষিকা সাবরিনা সুলতানা, জেসমিন আকতার, প্রবাসী বেলাল হাসান, সমাজসেবক মোঃ ফোরকান, সমাজসেবক মোঃ ইলিয়াস। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আয়েশা সিদ্দীকা, মোস্তাকিম আলম, ইসমত আরা মাইমুন, উম্মে হাসনা পুষ্পা। এছাড়াও এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যন্যা সদস্য, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ, কিয়াম ও দোয়া মোনাজাতের পর বিদায়ী শিক্ষার্থীদেরকে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।