
শ্রী সুপণ বিশ্বাস(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম): রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ছত্রপাড়া এলাকার ঐতিহ্যবাহী সৈয়দ তোরাব উদ্দিন জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন এবং সৈয়দ তোরাব উদ্দিন সহ এলাকার মরহুম মরহুমা মুরুব্বিদের ইছালে সওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বাদে এশা সৈয়দ তোরাব উদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে ছত্রপাড়া এলাকার বিভিন্ন সমাজের শতাধিক মুসল্লীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বসম্মতিক্রমে মোঃ আবু তাহেরকে সভাপতি, মোঃ আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন সিকদারকে সিনিয়র সহ সভাপতি ও মোঃ আব্দুল গফফারকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি আগামী ২বছরের জন্য ঘোষণা করা হয়। একই সাথে কার্যকরি কমিটির সহযোগী হিসেবে প্রবাসী ব্যবসায়ী মোঃ লোকমানকে সভাপতি, প্রবাসী মোঃ আব্দুল মন্নান কে সাধারণ সম্পাদক ও প্রবাসী মোঃ হান্নান সহ ২১ সদস্য বিশিষ্ট একটি প্রবাসী দাতা পরিষদ গঠন করা হয় এবং সমাজসেবক জহিরুল ইসলাম কে প্রধান উপদেষ্টা করে ৪৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। কার্যকরি কমিটির অন্যন্যারা হলেন সহ সভাপতি নুরুল ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম বাবু, সহ সাধারণ সম্পাদক আব্দুল নবী আশু, সহ অর্থ সম্পাদক মোঃ জাহেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রবিউল হাসান, সদস্য মাহাবুল আলম, মোঃ সেলিম, নাছির উদ্দিন, রফিক কন্ট্রাক্টর, আলি আকবর, গিয়াস উদ্দিন, সৈয়দ মোঃ মঈনুদ্দিন, মোঃ তৈয়ব, মোঃ রুবেল, মোঃ সোলায়মান, মোঃ শাকিল, মোঃ পারভেজ, রবিউল হোসেন রবিন, বোরহান উদ্দিন, রায়হান উদ্দিন, আবির সিকদার। এছাড়াও এসময় স্থানীয় এলাকাবাসী ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।