রাউজানে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আগামী ১০ এপ্রিল বিশাল সনাতনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০২:২২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

সুপণ বিশ্বাস(স্টাফ রিপোর্টার)
চট্টগ্রামের রাউজান উপজেলায় আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গত ৩ এপ্রিল শুক্রবার পরিষদের সকল সদস্যদের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমাজহিতৈষী অরুণ পালিত বাসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সংগঠক সুমন দাশ গুপ্তের সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন নরেশ দাশ গুপ্ত, সাবেক ইউপি সদস্য অলক দাশ গুপ্ত, মহামায়া পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত, সবুজ দে, অরুণ দাশ, সজল দাশ, ডা. লিটন শর্মা, ডা. জনি দাশ, রাউজান পূজা উদযাপন পরিষদ দক্ষিণ উপ-কমিটির সাধারণ সম্পাদক বিটু কান্তি দে, সহ-সাধারণ সম্পাদক প্রিন্স চৌধুরী শুভ, রাউজান পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক পাবেল চৌধুরী, শিক্ষক মাধব নন্দী, সহ-অর্থ সম্পাদক ভোমর দাশ, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, হিমেল দাস, সুব্রত দাশ শুভ, জিকু শর্মা, অজয় শর্মা, সুমন রায়, হিমাদ্রি পাল ইমন, ইমন দে, রাউজান রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মানু কর্মকার, শিক্ষক আশিষ ধর, শিক্ষক সুজন শীল, ডা.পলাশ রুদ্র পাল, সঞ্চয় শীল, মানস দে, অঞ্জন চৌধুরী, রূপন পালিত, সঞ্জয় পালিতসহ আরও অনেকে।
জানা যায়, আগামী ১০ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে রাউজান উপজেলার বিভিন্ন গীতা স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদ্গীতাবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতা, সংবর্ধনা,আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন আদ্যাপীঠের প্রধান পুরোহিত শ্রী তপন চক্রবর্তী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দির থেকে আগত সাধু-সন্তগণ, রাষ্ট্রীয় অতিথিবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত মহতী অনুষ্ঠান সফল ও সার্থক করতে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সর্বস্থরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।



















