
★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্ট’র আয়োজনে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামবাসীর সার্বিক সহযোগীতায়
বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস চেকআপ, ব্লাড গ্রুপিং,গাইনি চিকিৎসা সেবা কার্যক্রম চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে আগামী ২৫ জুলাই শনিবার ২০২৬ সকাল ৯টা হতে অনুষ্ঠিত হবে।
পাশাপাশি উক্ত চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান, রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশন ও বিনামূল্যে চশমা বিতরণ করা হবে।
উক্ত সেবা কার্যক্রমে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করার জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্ট এর প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া সকলকে আন্তরিক অনুরোধ জানিয়েছেন।