
জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর জেলা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ রংপুর জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করা হয়।
সাক্ষাৎকালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং রংপুর অঞ্চলের সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকতা ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্য, ন্যায় ও জনস্বার্থের সংবাদ তুলে ধরতে সাংবাদিকদের কাজের পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন।