
আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুর নগরীর লালবাগ চৌকিহাটি এলাকা থেকে ১ হাজার ৭৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (২০) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশের একটি দল লালবাগ চৌকিহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আফসানা মরিয়মকে ১ হাজার ৭৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আফসানা মরিয়মের পিতার নাম মোঃ আব্দুল কাইয়ুম বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাজহাট থানা পুলিশের এ অভিযান পরিচালিত হয়।