সংবাদ শিরোনাম :
যশোর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের নিরাপত্তা জোরদার
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আতাউর রহমান, যশোর প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোরের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এলাকায় সন্দেহভাজন কার্যকলাপ রোধে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রবিবার বিকালে জেলার পার্শ্ববর্তী উপজেলার কাশিপুর সীমান্ত দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশির মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা বা অবৈধ কার্যক্রম সংঘটিত না হয়, সে লক্ষ্যে এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে। এবং নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এ তল্লাশি অব্যাহত থাকবে।



















