সংবাদ শিরোনাম :
যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১০০ বন্দি
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আতাউর রহমান, যশোর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অনন্য নজির সৃষ্টি হলো যশোর কেন্দ্রীয় কারাগারে। ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট দিয়েছেন ১০০ জন বন্দি।
ভোটের প্রক্রিয়া ও নিবন্ধন কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের ভোটাধিকারের বিষয়টি আগেভাগেই অবহিত করা হয়েছিল। এতে অনেক বন্দি আগ্রহ দেখালেও জাতীয় পরিচয়পত্র না থাকা বা কারিগরি সীমাবদ্ধতার কারণে সবাই নিবন্ধন করতে পারেননি। প্রাথমিক পর্যায়ে ১২৯ জন বন্দি অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলেও শেষ পর্যন্ত শনিবার ১০০ জন বন্দি তাদের ভোট প্রদান করেন।



















