
মাসুদ রানা,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে শাহাজালালকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহাজালাল উত্তর চাঁদপুর গ্রামের মৃত রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।