যশোরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে

আতাউর রহমান (যশোর প্রতিনিধি)
যশোর শহরের উপশহর এলাকায় পারিবারিক কলহের জেরে নাঈম ইসলাম (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপশহর সি-ব্লকের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত নাঈম ইসলাম মাগুরা সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং সস্ত্রীক উপশহরের পারভেজ মাসুদের বাড়িতে ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পারিবারিক বিরোধের জেরে নাঈম তার শোবার ঘরের জানালার গ্রিলের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তাসফিয়া ও সহযোগী ইয়াসিন হোসেন তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাঈমকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















