
নিজেস্ব প্রতিনিধি,যশোর: শহরের শংকরপুর এলাকায় শারমিন খাতুন (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, অন্যদিকে স্বামীর পক্ষের দাবি এটি আত্মহত্যা।
শারমিন খাতুন সদর উপজেলার আমদাবাদ গ্রামের বাসিন্দা এবং শহরের শংকরপুর এলাকার সোহরাব হোসেনের স্ত্রী।
নিহতের চাচা আজমল হোসেন অভিযোগ করে জানান, স্বামী সোহরাব হোসেন বিভিন্ন সময়ে মাদক সেবন করতেন। প্রায়ই তিনি নানা অজুহাতে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য শারমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও বিরোধ সৃষ্টি হয়। এরপর রোববার ভোরে স্বামী সোহরাব এলাকায় প্রচার করেন যে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও বলেন, আমার ভাইজি আত্মহত্যা করেনি। তার স্বামী পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আমরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার চাই।