
নিজস্ব প্রতিবেদক জীবননগর:মোহাম্মদ রিকাবুল ইসলাম দৈনিক বাংলাদেশ চিত্র।
মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গার জীবননগরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘এমপি রুহুল আমিন মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২৬শে জুন ২০২৬ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
জমকালো এই টুর্নামেন্টের উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলায়মান শেখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর ফুটবল একাদশ একাডেমি বনাম ঝিনাইদহ ফুটবল একাদশ একাডেমি। মাঠের রেফারি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ আরিফুল ইসলাম।
ম্যাচটিতে উভয় দলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলে পুরো মাঠজুড়ে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে ঝিনাইদহ ফুটবল একাদশকে চার তিন গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে যশোর ফুটবল একাদশ একাডেমি।
বিনা টিকিটে খেলা দেখার সুবর্ণ সুযোগ থাকায় দুপুরের পর থেকেই জীবননগরের স্থানীয় ব্যবসায়ী, সাধারণ এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আসা হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে এসে ভিড় জমান। দর্শকদের উপচে পড়া ভিড় ও করতালি খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করে। খেলা চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি অত্যন্ত শান্তিশৃঙ্খলা ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচটি সমাপ্ত হয়।