
★ শ্রী সুপণ বিশ্বাস(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে আহলে বায়াতে রাসুলের স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল আল হামেরিয়ায় সংগঠনের যুগ্ন আহবায়ক মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন শুক্রবার বাদে মাগরিব আয়োজিত মাহফিলে শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ ফজলুল হক এবং নাতে রাসুল (স.) পরিবেশন করেন মোহাম্মদ এরশাদ।
সংগঠনের আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নওশাদুল হক আল কাদেরী, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আজমিরী, আশেকানে গাউছুল আজম মাইজভাণ্ডারী, ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দীন, সাধারণ সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন,মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি, আল হামেরিয়া শাখার সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, হাটহাজারী সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফুল ইসলাম, ওমান সিটি কমিটির সভাপতি মোহাম্মদ শুয়াইবুল হক বাবলু, শাহ এমদাদীয়া আল হামেরিয়া শাখার সভাপতি মোহাম্মদ আইয়ুব চৌধুরী৷
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আশিকুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আহসান উল্লাহ, আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ মোরশেদ, আবু সাঈদ, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ সোলাইমান সুমন, মোহাম্মদ সাহেদুল আলম, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ বাবুল চৌধুরী রাজু, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রেজাউল করিম সুমন, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ বাবর বাঙালী, মোহাম্মদ জাহেদ হাসান, মোহাম্মদ মঞ্জু, মোহাম্মদ নাঈম উদ্দিন, মোহাম্মদ হোসেন সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
মিলাদ পরিচালনা করেনমমাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আজমিরী। পরিশেষে শোহাদায়ে কারবালার শহীদদের রুহের মাগফিরাত, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নওশাদুল হক আল কাদেরী।
মাহফিলে বক্তারা আহলে বায়াতে রাসুল (সা.) ও শোহাদায়ে কারবালার মহান আত্মত্যাগের শিক্ষা ধারণ করে ন্যায়, সত্য ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।