বোয়ালখালীতে হারুন অর রশিদের ইন্তেকাল
- আপডেট সময় : ০২:২১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার)
চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,
ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, সৈয়দ আহসান উল্লাহ জামে মসজিদের সহ- সাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর আনুমানিক ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সেদিন ১লা এপ্রিল বুধবার
মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ভাই এবং ৫ মেয়ে, নাতি, নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ,
বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছের, সাধারণ সম্পাদক পুজন সেন, পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, দৈনিক অপরাধ দমন ব্যুরে প্রধান সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা,নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা উপদেষ্টা সম্পাদক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ মিয়া জামে মসজিদ এর পরিচালনা কমিটি সভাপতি সুলতান মুহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম,খতিব মাওলানা জয়নুল আবেদিন আল-কাদেরী মঃজিঃআঃ, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান প্রমুখ।



















