
যশোর,জেলা প্রতিনিধিঃ
যশোর শহরের বেজপাড়া এলাকায় আবারও একটি ককটেল উদ্ধার করা হয়েছে । বুধবার বিকেল ৫টার দিকে নিউ বেজপাড়া পিয়ারী মোহন রোডের রানার অফিসের পাশের একটি পরিত্যক্ত মাঠ থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগে রাখা বোমাটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। মাত্র ছয় দিনের ব্যবধানে একই এলাকা থেকে আরো একটি ককটেল সাদৃস্য বস্তু উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে । এর আগে গত ৯ সেপ্টেম্বর ওই এলাকা থেকে আরো একটি ককটেল উদ্ধার করেছিল পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিউ বেজপাড়া রানার অফিস রোডের ওই মাঠে একটি সাদা রঙের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ব্যাগটির ভেতর ককটেল জাতীয় বস্তু দেখে উপস্থিত লোকজনের মনে সন্দেহ সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান।
সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল উদ্ধার করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেল সাদৃশ্য বস্তটি উদ্ধার করেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।