
শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)বিশিষ্ট শিল্পী, অবসরপ্রাপ্ত কৃতি পুলিশ কর্মকর্তা সুদুল বড়ুয়ার সাথে বিশ্ববন্ধন সম্পাদকীয় পরিষদের সাথে মতবিনিময় সভা ১ অক্টোবর শুক্রবার দুপুর ১২ টায় চট্টগ্রামের চান্দঁগাও থানাধীন বড়ুয়া পাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগীত শিল্পী রুপসী বড়ুয়া, লেখক ও ডিএক্সার নুর মোহাম্মদ, বিশ্ববন্ধন’র সম্পাদক কবি বিশ্বপ্রতাপ বড়ুয়া, কবি ও গীতিকার স্বর্ণা তালুকদার, রিমঝিম বড়ুয়া রিয়া, অনন্যা বড়ুয়া
অনিন্দ্য বড়ুয়া প্রমুখ।
মতবিনিময়ে গীতিকার ও শিল্পী সুদুল বড়ুয়া বলেন মানবিক ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য- সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের কথা প্রকাশ করে বিশ্ববন্ধন বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে উৎসাহিত করছে। বর্তমান গতিশীল ইন্টারনেট, ফেইজবুকের এই যুগে সাহিত্য-সংস্কৃতির বাস্তবমুখী, গবেষণামুখী চর্চার জন্য একরম বহুমুখী বিষয়ের প্রকাশনা খুব দরকার।