
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,
ফটিকছড়ি (উত্তর) ভুজপুর মীরের খীল নামক স্থানে জমিতে কৃষিকাজ করার সময় বৈদ্যুতিক তার(ক্যাবল) ছিড়ে জমিতে পরে যায়। পরার সাথে সাথে জমিতে থাকা পানিতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে জমিতে চাষাবাদরত দু’ই কৃষক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমন মৃত্যুতে তাদের পরিবার বাকরুদ্ধ হয়ে যায়। এলাকাবাসী ও তাদের পরিবার দাবি করেন এমন মৃত্যুর ঘঠনা বিদ্যুৎ কতৃপক্ষ দায় এড়াতে পারেননা। সবাই বলেন পল্লী বিদ্যুৎ এর লোকজন প্রতিমাসে গাছপালা ডালপালা কাটাকাটি করেন ঐ সময় এ বেহাল খুঁটি গুলো, ঝুলন্ত ক্যাবেল গুলো, এলোমেলো সংযোগ গুলো তাদের চোখ এড়ারানোর কথা না। তারা যদি সাথে সাথে এর ব্যবস্থা নিত তাহলে এত বড় দূর্ঘটনা ঘটত না। এখন তো আর মানুষ গুলো ফিরে আসবেনা কিন্তু এর দায়বার পল্লী বিদ্যুৎ এড়াতে পারেনা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা তাদের দায়িত্ব। একজন ক্ষোভ নিয়ে বলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষ মাসে মাসে গ্রাহক হতে হাজার কোটি টাকা বিল বাবদ নেয়। একমাস বকেয়া থাকলে লাইন বিছিন্ন করে দেয় কিন্তু এখন দুটি জীবন পরিবার হতে বিছিন্ন হয়ে পরপারে চলে গেল তারপরও তাদের হুশ আসে কিনা আল্লাহ জানেন। তিনি আরো বলেন, তাদের অব্যবস্থাপনা ও সুষ্ঠু তদারকির অভাবে আজ এই মৃত্যুর কারণ। বিদ্যুৎ কর্তৃপক্ষকে আরো আন্তরিক ও সজাগ হতে হবে বলে গ্রাহকরা বলেন। গ্রাহকেরা আরো দাবি করেন, সম্পূর্ণ ফটিকছড়ি জুড়ে এই ধরনের বিপদজনক লাইনগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য।