
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নের ১ নং ভাইজোড়া গোড়ার বাজারে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের খরচ ও আমন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি ও তর্কের একপর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই গুরুতর জখম হয়েছেন।
জানা যায়, আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন ধলু। অভিযুক্ত বড় ভাইয়ের নাম ছলেমান ফরাজী। দুইজনই চান মিয়া ফরাজীর ছেলে।
আহত ধলু জানান, গত ১৪/১১/২৬ ইং তারিখ তাদের বাড়িতে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু গত ১৬/১১/২৬ ইং তারিখ বিকাল ৫ ঘটিকার সময় উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের ব্যয় ও আমন্ত্রণ নিয়ে ভাইয়ে ভাইয়ে বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে বড় ভাই ছলেমান ফরাজী ছোট ভাই ধলুর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
ঘটনার পর বাড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় যুবদল নেতা রিপন মোল্লা আহত ধলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে সূত্রে জানা গেছে।