বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মো: শিহাব মাহমুদ,জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ধানুয়া কামালপুর ইউনিয়নের স্থানীয় একটি পর্যটন কেন্দ্র লাউচাপড়া পিকনিক স্পটে আয়োজিত এ ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
























