ফুটবলের স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের মধ্যেও রোগী দেখছেন গরিবের ডা: শহিদুল আলম
- আপডেট সময় : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
জি এম আব্বাস উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জনগণের প্রাণ প্রিয় নেতা ফুটবলের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা: শহিদুল আলম। গণসংযোগ এর মধ্যেও রোগী দেখছেন গরিবের ডা: শহিদুল আলম। ৮ই ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০টা হইতে আশাশুনি উপজেলার বুধহাটা, নৈকাঠি, কাজির মাঠ, হাড়িভাঙ্গা ও আশাশুনির সদর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ সাধারণ জনগণের কাছে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য বলেন ও সকলের কাছে দোওয়া চান। দেখা যায় গরিবের ডাক্তার নির্বাচনী মহাব ব্যস্ততার মাঝেও তার আগের যে স্বভাব রোগীর সেবা করা সেটা তিনি নির্বাচনী অফিসে বসে রোগী দেখছেন। এলাকাবাসী হিন্দু মুসলিম বলেন মানুষ এই সময় ভোটের জন্য দ্বারে দ্বারে ঘোরায় ব্যস্ত থাকে কিন্তু গরিবের ডা: শহিদুল আলম কে ব্যতিক্রম দেখা যায়। তিনি মাঝে মাঝে নির্বাচন অফিসে বসে কঠিন সময়ও অসুস্থ রোগী দেখে তাদের সেবা দিচ্ছেন, গরিব ও মেহনতি মানুষের দুর সময়েরও বন্ধু আলহাজ্ব অধ্যাপক ডা: শহিদুল আলম।।এলাকা বাসীর মুখে একই কথা ফুটবল ছাড়া কোন বিকল্প নেই। তারা আলো বলেন হিন্দু মুসলিম বেধেছে জোট ফুটবল মার্কায় দেবো ভোট।



















