
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,
আজ অধ্য ০৭/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ রোজ সোমবার ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর রব ও সহকারি শিক্ষা অফিসার জনাব মোঃ আলাউদ্দিন ক্লাস চলাকালীন সময়ে এফ.আর. আইডিয়াল কিন্ডারগার্টেন পরিদর্শনে আসেন। অত্র প্রতিষ্ঠানের লেখাপড়ার মান,শ্রেণিকক্ষের পরিবেশ, স্কুল ক্যাম্পাস প্রয়োজনীয় সকল কিছু পরিদর্শন করেন এবং তা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিষ্ঠান পরিদর্শনের সময়ে সাথে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান প্রফেসর জনাব এস. এম. মোস্তফা রাসেল ও ক্যাফের মহাসচিব কাজী মোদাচ্ছের মোক্তার। এফ. আর. আইডিয়াল কিন্ডারগার্টেনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহ-সভাপতি জনাব মোঃ নুরুদ্দিন মিয়া এবল এফ. আর. আইডিয়াল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ রেজাউল হক আমজাদ সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীবৃন্দ। ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।