
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,
ফটিকছড়ি থানা প্রশাসনের আয়োজনে ও ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মাদকবিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মাদকবিরোধী র্যালী টি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে রমজুর হাট বাজার সহ আশপাশের এলাকা পদক্ষিণ করে স্কুল হল রুমে গিয়ে শেষ হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম উল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জামিল উদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ আলম, এছাড়া ফটিকছড়ি থানার সহকারী পরিদর্শক ও ধর্মপুরের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মোহাম্মদ সুমন ও ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শোয়াইব শিকদার সহ এলাকারগণ্যমান্য ব্যাক্তি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ। এসময় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।এ-সময় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্স। এই বিষয়ে কোনো ছাড় নেই বলে তিনি জানান। মাদকের ভয়াল ক্ষতিকর দিকগুলো ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে তিনি সবসময়ই সবার পাশে থাকবেন। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান বলেন, আগামী অল্প কয়েকদিনের মধ্যেই পুরো ধর্মপুর জুড়ে বৃহৎ আকারে মাদক বিরোধী প্রচরণা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত সচেতন ব্যাক্তিবর্গগণ বলেন সারা ধর্মপুরসহ আশপাশ এলাকায় মাদক বিরোধী সচেতনতা তৈরি করে তুলতে হবে। যুবকদের কে এই ভয়াল নেশা হতে বাঁচাতে হবে। এইজন্য সবাই যার যার অবস্থান হতে এগিয়ে আসতে হবে।