ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী কে টেলিফোনে হুমকি
- আপডেট সময় : ১০:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে ঠিকাদার প্রকৌশলীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায় ” কক্ষে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব। ব্যাংকে যে চিঠি দিয়েছিস, সেটা সরিয়ে নে, আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর। এছাড়া স্থানীয়ভাবে ঔ প্রকৌশলীর ওপর ক্ষমতা খাটানোর ইঙ্গিত ও পাওয়া যায় ঐ অডিওতে।
টেলিফোনে হুমকির ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হুমকি দেওয়া গুরুতর অপরাধ এবং সরকারি কাজে বাঁধা প্রদান করা গুরুতর অন্যায়। অভিযোগের বিষয়ে মহসিন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মহসিন হায়দার তার ভুল স্বীকার করে বলেন “দুইটি প্রকল্পের ফাইল আটকে রেখে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে এবং বিল সংক্রান্ত জটিলতা নিয়েই কথা কাটাকাটি হয়। সেদিন উত্তেজিত হয়ে খারাপ ভাষা ব্যবহার করেছি।
এদিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, “টাকা নেওয়ার কথাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি অনিয়মের কারণে বিলটি স্থগিত রাখি তাই তিনি ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি”।



















