সংবাদ শিরোনাম :
ফটিকছড়ির মেয়ের হাতে প্রধানমন্ত্রীর সংবর্ধনা পুরষ্কার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১১:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ফটিকছড়ির মেয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাত থেকে সংবর্ধনা গ্রহণ করেছেন। সৌভাগ্যবান পূর্ণা বড়ুয়া উপজেলার তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী বলে জানা যায়। রবিবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মোট ১ শত ২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া কার্ড এবং সংবর্ধনা প্রদান করেন। জানা গেছে পূর্ণা বড়ুয়া থাইল্যান্ডে অনুষ্ঠিত “সেপাক টাকরো ” খেলায় গোল্ড মেডেল এবং সিলভার মেডেল অর্জন করেন। এতে এলাকাবাসী ও ফটিকছড়ি বাসী সকলে তার জন্য গর্বিত।
























