প্রত্নতান্তিক বিভাগ হতে হরিপুর জমিদার বাড়ি পরিদর্শন- চলছে পুনঃ সংস্করণের কাজ
- আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
কেউ বলেন জমিদার বাড়ি কেউবা বলেন রাজবাড়ি।
ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ধরে রাখতে নতুন করে সাজানো হচ্ছে হরিপুর উপজেলার জমিদারবাড়ি । সেই ধারাবাহিকতায় প্রত্নতান্তিক বিভাগ হতে হরিপুর উপজেলার জমিদারবাড়ি/রাজবাড়ি পরিদর্শনে আসেন কান্তনগর জাদুঘরের তত্ত্বাবধায়ক মো. সিহাব ও রংপুর প্রত্নতান্ত্রিক আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আবু সাঈদ ইমাম তানভীরুল ।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার প্রাচীনতম স্থাপনাগুলোর মধ্যে এটি একটি ঐতিহাসিক নির্দশন। যার দেয়ালে শতাব্দীর ইতিহাস, বেদনা এবং গৌরব মোড়ানো ইতিহাস রয়েছে । সময়ের ধুলো-বালিতে হারিয়ে যাওয়া ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হরিপুর রাজবাড়ি। রাঘবেন্দ্র রায় চৌধুরী ১৮৯৩ সালে এই জমিদার বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করলেও পরবর্তীতে তারই পুত্র জগেন্দ্র নারায়ণ রায় জমিদার বাড়ীর কাজ সম্পন্ন করেন। বিভিন্ন জনহিতকর কাজের জন্য ব্রিটিশ সরকার জগেন্দ্র নারায়ণ রায়কে “রাজর্ষি” উপাধিতে ভূষিত করেন।
সোশ্যাল মিডিয়ার ভিডিওচিত্রে আপনারা দেখতে পাবেন ঠাকুরগাঁওয়ের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হরিপুর জমিদারবাড়ি/রাজবাড়ি। এই প্রাচীন রাজবাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে শত বছরের পুরনো গল্প, ঐতিহ্য আর স্থাপত্যের অসাধারণ নিদর্শন। বর্তমানে এই ঐতিহাসিক পুনঃপ্রতিষ্ঠায় ,যেখানে আপনারা রাজবাড়ির অন্দরমহল থেকে শুরু করে এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ,সৌন্দর্য ও দর্শনার্থীদের যাত্রায় উপভোগ করবেন নির্মাণশৈলী এবং বর্তমান অবস্থা।যারা ইতিহাসকে ভালোবাসেন, বাংলার হারানো ঐতিহ্য জানতে চান বা ঘুরে দেখতে চান অজানা স্থান তাদের জন্য এই বাংলার হারিয়ে যাওয়া জমিদার বাড়ির গল্প। গল্প করুন নতুন প্রজন্মের কাছে । তুলে ধরুন ২০০ বছরের পুরোনো ইতিহাস । ঘুরে আসুন হরিপুর জমিদারবাড়ি/রাজবাড়ি।



















