
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, নিজ দায়িত্বের পাশাপাশি আগামী দুই বছরের জন্য তাকে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করবে।
গত ২২ জুন ২০২৬ তারিখে জারি করা এ আদেশ ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে স্বাক্ষর করেন রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
আদেশ অনুযায়ী, ড. রাহাত মাহমুদের নতুন দায়িত্ব তার যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে।