দেবহাটায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জোবায়ের বিন আব্বাস, দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ দেবহাটায় পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ই এপ্রিল বুধবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগতম বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, তিনি তার বক্তব্যে বলেন, ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮.৩০ টায় পহেলা বৈশাখ শুভ নববর্ষের শোভা যাত্রার বর্ন্যঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বনবিবির বট তলায় যেয়ে শেষ হবে। সকাল ৯.০০টায় পান্তা ভাত খাওয়ার পরে বিভিন্ন প্রকার খেলাধুলা ও বিভিন্ন প্রকার সগীত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বি এনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বি এনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বি এনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বি এনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও: অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরকারি বি বি এমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, খুলনা বিভাগীয় সংগঠন রাষ্ট্র সংলাপ ফ্রম মুজাহিদ বিন ফিরোজ, উপজেলা শিল্প কলা একাডেমির প্রশিক্ষক আঃ আজিজ,এসময় দেবহাটা উপজেলা বি এনপির যুগ্নআহবায়ক শহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, জুলাই যোদ্ধা রত্না পারভীন, উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান ও ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।



















