
জুবায়ের বিন আব্বাস দেবহাটা উপজেলা প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় সাহিত্য পরিষদের উদ্দ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যু বার্ষিকী উৎযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ই আগষ্ট (শনিবার) বিকাল ৩ টায় পারুলিয়া সাহিত্য পরিষদের কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশার এর সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রভাষক বাহাউদ্দীন, অদুদ মোল্লা ,প্রভাষক ইউসুফ বিপ্লব, প্রভাষক রাজু আহমেদ, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ জি এম আব্বাস উদ্দীন, সাংবাদিক রফিকুল ইসলাম, ইউপি সদস্য আসমা খাতুন। স্বরচিত কবিতা পাঠ করেন ডাক্তার সালাক রেজা,আব্দুল্লাহ আল মামুন, কবির হোসেন, রিপন ,কানাইলাল ,বাসনা কুমার মন্ডল, আসমা, ডাঃ আইয়ূব হোসেন প্রমুখ।
আলোচনা সভায় আগামী ২৯ শে আগষ্ট ২০২৬ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সভায় আরও সিদ্ধান্ত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মিলন সাহা।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি, দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সকল সদস্যদের স্বস্ব দায়িত্ব পালন করার অনুরোধ জানান।