
মোঃ সজিব সরদার স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দুমকিতে যুবদলের অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্ট, জাতীয় পার্টির সক্রিয় লোক দিয়ে কমিটি দেওয়ার অভিযোগে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা তদন্তের মাধ্যমে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় যুবদলের ব্যানারে উপজেলার নতুন বাজার থেকে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়ার যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহিদ সরদার ,জসিম উদ্দিন শম্ভু, হাবিবুর রহমান নান্নু প্রমুখ। এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, অযোগ্য ও আওয়ামী ফ্যাসিস্ট, জাতীয় পার্টির সক্রিয় লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে। এ কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। আমরা ২৬ আগস্ট থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছি।তদন্তের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তক্ষেপ কামনা করছি আমরা।
বার্তা প্রেরক:
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
মোবাইল:০১৬১২১৬৯৯৬৭
তারিখ : ১০.০৯.২০২৬ ইং