দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
- আপডেট সময় : ০৯:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
দামুড়হুদা উপজেলার দর্শনা রেল ক্রসিং এর কাছে ট্রাক চাপায় আতিক (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আতিক খুলনা শহরের জামিলের ছেলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার বিকালে দর্শনা মোবারক পাড়াস্ত নানার বাড়ি থেকে মামার সাথে আতিক সহ দুই শিশু বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। এরপর তারা দর্শনা রেল ক্রসিং এর কাছে পৌঁছাই। আতিক রাস্তার পাশে খেলা করার সময় দর্শনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতর পরিবারের সদস্যরা জানান, রাস্তার পাশে খেলা করার সময় এই দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।



















