
জীবননগর প্রতিনিধি:জীবননগর উপজেলার আসন্ন মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলা মনোহরপুর ইউনিয়নের রাজাপুর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল জীবননগর উপজেলা শাখার সদস্য সচিব মো: মোকছেদুর রহমান রিমনের সঞ্চালনায় সভায়
আসন্ন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সদস্য মো: নিজাম উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য মো: আবু সাঈদ ইদবাড়ী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো: ইব্রাহিম হোসেন, মনোহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: সাব্বার হোসেন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, ইউনিয়ন জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো: খলিলুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা মো: তুহিন মিয়া, মো: মিনারুল ইসলাম ও মো: ওমিদুল ইসলাম (হারান)।
এছাড়া ৯নং ওয়ার্ডের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জেহের আলী ও সাধারণ সম্পাদক মো: সাকিব হাসান (রিদয়), কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম (রতন) ও সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা (মন্টু), মৎস্যজীবী দলের সভাপতি মো: শাহিন পারভেজ নাহিদ, যুবদলের সভাপতি মো: রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম এবং ছাত্রদলের সভাপতি মো: মাইজ ও সাধারণ সম্পাদক মো: তিতাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান বলেন, “আমি ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, মনোহরপুর ইউনিয়নের মানুষের সেবা করার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করব। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের সহায়তা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।”