
মোঃ আসাদুজ্জামান আসাদ:চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল প্রতিষ্ঠার গৌরবময় ৪৮ বছর পূর্তি উৎসব ব্যাপক জাক-জমকপূর্ণ পরিবেশে উৎযাপিত হয়েছে। দর্শনা থানা যুবদলের পক্ষ থেকে কেক কাটার পাশাপাশি বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকালে দর্শনা রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকতে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এ সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল একটি সংগঠন তৈরি করেননি, বরং একটি নতুন আশা, তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর দিকে নিয়ে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের যুবসমাজকে একটা স্বপ্নের সংগঠনের ছায়াতলে আনার চমৎকার প্রয়াস তৈরী করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা যুবদল নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্য সচিব সাজেদুর রহমান মোল্লা মিলন, যুগ্নআহ্বায়ক সরোয়ার হোসেন, আসাদুল্লাহ, মনিরুজ্জামান মনির, সিদ্দিক হোসেন, যুবদলনেতা আব্বাস আলী, আব্দুল হাকিম, সোহাগ, মোহাম্মদ আলী, উজ্জল হোসেন, রফিকুল ইসলাম, শাকিব প্রমুখ। পরে কেক কেটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে।।