তানোরে দাড়ি পাল্লার সমর্থিত বাবা ছেলেকে বিএনপি নেতা কর্তৃক মারপিট, হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্ট রাজশাহী;
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত রাজশাহী -১ ( তানোর – গোদাগাড়ী) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মজিবুর রহমানের নির্বাচনী এলাকা তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের গাল্লা স্কুল পাড়া গ্রামের অতি গরীব দিন মজুরি খেটে খাওয়া নিরিহ বাসিন্দা জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লার পক্ষের যুবক মাসিকুল ইসলাম এবং তাঁর বয়স্ক বাবা মফিজ উদ্দিন কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত বাবা ও ছেলে বর্তমানে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কৃত অবস্থায় চিকিৎসা ধীন রয়েছেন। ছেলের অবস্থা অনেক বেশি গুরুতর। জানা যায় যে গতকাল রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের জনসভায় যাওয়ার জন্য প্রস্তুুতি মূলক কাজ করার ও কথা বার্তা বলার সময় একই গ্রামের বিএনপি নেতা সাফিউল ইসলাম ও লিটন দাপট দেখিয়ে অন্যায় ভাবে জামাত পন্থী অসহায় গরীব মাসিকুল ইসলাম ও তাঁর বাবা মফিজ উদ্দিন কে বেধড়ক লাঠি সোটা দিয়ে ব্যাপকভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। গ্রামের অন্য মানুষ গণ মারধর করা বিষয়ে সাক্ষ্য দেন। এই মর্মে তানোর থানায় অভিযোগ হয়েছে বলে জানা যায়। আহত দের তানোর উপজেলা স্বাস্থ্য আজ দেখতে আসেন জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যাপক মজিবুর রহমান। তিনি হাসপাতালে আহত খোঁজ খবর নেন এবং ডাক্তারের সাথে চিকিৎসা সম্পর্কে পরামর্শ করেন। এই সময় অধ্যাপক মজিবুর রহমানের নিকট আহতরা নিজের কষ্টের কথা ও আবেগ প্রকাশ করেন এবং নিজদের নিরাপত্তা চান। অধ্যাপক মজিবুর রহমান আহত দের সকল কথা শোনেন এবং আহতদের উদ্দেশ্যে সমবেদনা জানান এবং চিকিৎসার জন্য অর্থ সহ পরিবারের পাশে দাঁড়াতে সার্বিক সহযোগিতা করার কথা বলেন। সেই সাথে তিনি বিএনপির মারপিট করা দোষী নেতাদের বিচার দাবি করেন। অধ্যাপক মজিবুর রহমান পুরো হাসপাতাল ঘুরে সকল রোগীদের খোঁজ খবর নেন। সবচেয়ে অধ্যাপক মজিবুর রহমান সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক দের সাথে কথা বলেন। এই সময় অধ্যাপক মজিবুর রহমানের সফর সঙ্গী হিসেবে জামায়াতের অনেক সক্রিয় নেতা ও কর্মী গণ উপস্থিত ছিলেন। বিস্তারিত ভিডিও চিত্রে…



















