
এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোরে গত দুই ধরে গুড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগের পর আজ সন্ধার আগে বৃষ্টি অনেক টাই থেমে গেলে যানবাহনের সংকটে রাস্তায় বের হওয়া যাত্রী গণ নতুন রুপে চরম ভোগান্তিতে পড়েন। এমন দৃশ্য দেখা যায় তানোর থানা মোড়ে। দেখা যায় বৃষ্টি কমায় অনেক জনসাধারণ নিজেদের জরুরি প্রয়োজনে গন্তব্যস্থলে যাওয়ার জন্য তানোর থানা মোড়ে যানবাহনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন। এই সময় দেখা যায় যে অতি ব্যস্ত তানোর থানা মোড় ছিল প্রায় যানবাহন শুন্য। পুরো থানা মোড় জুড়ে দুই একটি সিএনজি এবং অটোরিকশাকে যাত্রী নিয়ে যেতে দেখা যায়। কিন্তু এতে সংকট দূর হয়না। বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে নিজ বাড়ি এবং গন্তব্যস্থলে রওয়ানা দেন। আরো উল্লেখ্য যে তানোর থানা মোড়ে ব্যস্ত দোকান গুলোও ছিল প্রায় ক্রেতা শুন্য। জনসাধারণ দাবি করেন তানোর থানা মোড়ে যেন প্রয়োজনে সব সময় যানবাহন পাওয়া যায়।