তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ৫ টায় উপজেলা তাঁতীদলের আহবায়ক মোঃ মাসুদ হাসান সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন মিয়ার সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ইফতার দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ মোঃ শফিকুল ইসলাম শাহীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, জেলা তাঁতীদলের
সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মাসুম বিল্লাহ। এসময় পটুয়াখালী সদর থানা তাঁতীদলের সভাপতি
মোঃ গোলাম মস্তফা,পৌর তাঁতীদলের সভাপতি মোঃ মাসুদ খান, সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন হাওলাদারসহ জেলা ও উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন ।



















