
মাসুদ রানা (যশোর) থেকে:সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণে যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) যশোর এমএসটিপি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ মানবিক উদ্যোগের আয়োজন করে হিউম্যান অ্যাপিল ইউএসএ।
চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।