
মোঃরবিউল ইসলাম,পীরগন্জ:ঠাকুরগাঁও জেলার পীরগন্জ থানার প্রায় সব কয়টি ইউনিয়নে শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া হয়েছে।এখন আমন ধান কাটার সময় চলছে।অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছে আর এর মধ্য এরকম প্রাকৃতিক দুর্যোগ কৃষকের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে।অসময়ে এধরনের শিলাবৃষ্টি যেমন ধানের ক্ষতি করে, তেমনি নানান ধরনের ফসলের জন্য ও ক্ষতিকর। আজ বিকাল চারটার পর পীরগন্জ ও এর আশেপাশে প্রায় সব এলাকাতেই দমকা হাওয়া সহ শিলাবৃষ্টি নেমে আসে।এতে যারা ধান মাড়াই সহ,ধান কাটা,ধান ঘরে তোলার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা সকলেই এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে হতাশায় পড়েছেন।এছাড়া এখন অনেক কৃষক আগাম আলু, ভুট্টা, সহ বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়েছে তাদের জমিতে এই অসময়ে বৃষ্টি হওয়ায় তারাও ক্ষতির সম্মুখীন হবেন বলে আশংকা করা হচ্ছে।
এছাড়া শিলাবৃষ্টিসহ, দমকা হাওয়া হওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে।জনজীবনে এই প্রাকৃতিক বিপর্যয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।