
লুৎফর সিকদার(নিজস্ব প্রতিনিধি)গোপালগঞ্জ:গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশ ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।