
রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরে ভুটিয়ারগাতি এলাকায় যাত্রীবাহি গড়াই পরিবহনে চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (তুলি) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন৷ এ ঘটনায় তার স্বামী সেনা সদস্য সোহেল গুরুতর আহত হন৷
বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের যশোর বাইপাস গ্যাস ডিপো সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলি খাতুন শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। আহত তার স্বামী সোহেল নড়াইলের বাসিন্দা ও সেনাসদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুলি খাতুন তার স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বাইপাস গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই তুলি খাতুন নিহত হন। তার স্বামী সোহেল আহত হন।
খবর পেয়ে হারে হাইওয়ে পুলিশ সহ ফায়ার সার্ভিসের সদস্যরা সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান৷
ঝিনাইদহ সদর থানার (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।