সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানালেন সৈকত
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক পদে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনকে নিয়োগ দেওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের গণমানুষের নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে ঝালকাঠি জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি নবনিযুক্ত প্রশাসকের সার্বিক সাফল্য কামনা করেন এবং জেলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


















